খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ সিএমপির পাঁচলাইশ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং সংঘবদ্ধ চোরাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।
আজ ২২ জুলাই (শনিবার) হাটহাজারী থানাধীন ফরহাদাবাদ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এবিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দীন মজুমদার।
তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভিতর থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ‘টিম পাঁচলাইশ’ তথ্য প্রযুক্তির সহায়তায় হাটহাজারী থেকে উদ্ধার করেছে এবং সাথে গ্রেফতার করা হয় সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে।
জানা গেছে, গত ৭ জুলাই বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভিতর
ব্লাড ব্যাংকের সামনে রাস্তা থেকে মো. নুরুন্নবী আলমের মোটরসাইকেলটি সংঘবদ্ধ চোরচক্র চুরি করে নিয়ে যায়। এব্যাপারে পাঁচলাইশ মডেল থানায় অভিযোগ করলে ‘টিম পাঁচলাইশ’ অভিযানে নামে।
‘টিম পাঁচলাইশ’ তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের হাটহাজারী থানাধীন ফরহাদাবাদ থেকে চোর চক্রের সদস্য মো. জমির উদ্দিন রুপু(২৪), মো. জুয়েলকে (১৯) গ্রেফতার করে। তাদের দেখানো ও শনাক্ত মতে মোটরসাইকেলটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
মোটরসাইকেল উদ্ধার অভিযানে ছিলেন, পাঁচলাইশ থানার এস আই ইমাম হোসেন, এস আই দীপক দেওয়ান, এস আই লুৎফর রহমান সোহেল, এস আই মোস্তাফিজুর রহমান, এ এস আই শেখ জামাল।
এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আগামীকাল আদালতে প্রেরন করা হবে।
খখ/মো মি


