খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ সিএমপির চকবাজার থানায় অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন হাউস ডে’।
অনুষ্ঠিত ‘ওপেন হাউস ডে’ এর সভায় থানা এলাকায় আইনশৃঙ্খলা বিষয়ক সমস্যার উপর আলোকপাত করেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা।
২৩ জুলাই (শনিবার) সকাল ১১টায় থানা মিলনায়তনে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ‘ওপেন হাউস ডে’।
‘ওপেন হাউস ডে’তে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) মো. শহীদুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম বাবু,
মমতাজ কামাল অনিমা, হাজী সেলিম রহমান, আর্যপ্রিয় মহাথের।
সভায় বক্তারা বলেন, পুলিশ জনগণের সেতুবন্ধনে মাদক, সন্ত্রাস ও জংগীমুক্ত দেশ গড়ে তোলা হবে।
খখ/মো মি


