পাঁচলাইশ থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ থানা এলাকার আইনশৃঙ্খলা বিষয়ক সমস্যার উপর আলোকপাত মূলক সভা ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে সিএমপির পাঁচলাইশ থানায়।

thai foods

২৩ জুলাই (শনিবার) সকাল ১১টায় থানা মিলনায়তনে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দীন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ‘ওপেন হাউস ডে’।

‘ওপেন হাউস ডে’তে প্রধান অতিথি ছিলেন
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো.আরাফাতুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার(পাঁচলাইশ জোন) মো. শাহআলম।

সভায় পুলিশ কর্মকর্তারা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বস্তরের জনগণকে অপরাধীদের সম্পর্কে নির্দ্বিধায় তথ্য দেয়ার আহবান জানান।

অনুষ্ঠিত ‘ওপেন হাউস ডে’ এর সভায় থানা এলাকায় আইনশৃঙ্খলা বিষয়ক সমস্যার উপর আলোকপাত করেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা।

‘ওপেন হাউস ডে’ সভার সঞ্চালনায় ছিলেন এস আই মো.আফতাব হোসেন।

খখ/মো মি

আগেচকবাজার থানায় অনুষ্ঠিত হলো ‘ওপেন হাউস ডে’
পরে“অভিযুক্তদের আজীবনের জন্য বহিস্কার করা হবে”-চবি উপাচার্য