“অভিযুক্তদের আজীবনের জন্য বহিস্কার করা হবে”-চবি উপাচার্য

thai foods

খাসখবর শিক্ষা ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তায় অভিযুক্তদের আজীবনের জন্য বহিস্কার করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

thai foods

শনিবার (২৩ জুলাই) দুপুরে চবির ৩৪তম বার্ষিক সিনেট সভায় এ ঘোষণা দেন চবি উপাচার্য।

অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, এ ঘটনায় আমরা সবাই মর্মাহত। অভিযুক্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি আমরা।

মাননীয় প্রধানমন্ত্রীও এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন প্রতিনিয়ত। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এর বিচার নিশ্চিত করার।

ইতিমধ্যে ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো আমরা। এছাড়া অভিযুক্তদের আজীবনের জন্য বহিস্কার করা হবে।

গত ১৭ জুলাই চবির এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় র্যাব ২২ জুলাই রাতে অভিযান চালিয়ে নিপীড়নের মূল হোতাসহ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ৪ জনকে গ্রেফতার করে।

খখ/মো মি

আগেপাঁচলাইশ থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত
পরেচবি’র ছাত্রী হেনস্তার দায়ে দুই শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার