খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহকে। নতুন এসপি এসএম শফিউল্লাহ চট্টগ্রাম জেলার এসপি ( অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো. রশিদুল হকের স্থলাভিষিক্ত হবেন। এস এম শফিউল্লাহ গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা।
বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা এস এম শফিউল্লাহ ২৪ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ সার্ভিসে যোগ দেয়া পুলিশের এই কর্মকর্তা কিছুকাল শিক্ষকতাও করেছেন। ২০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে তিনি শিক্ষা ক্যাডার হিসেবে নিয়োগ পান। সেসময় খুলনা বিএল কলেজে অর্থনীতি বিভাগে কিছুকাল শিক্ষকতাও করেন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশ সুপার এসএম শফিউল্লাহর নিজ জেলা গোপালগঞ্জ। তিনি ২০০৫ সালে ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন। এরপর এএসপি হিসেবে ১ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মহালছড়ি, খাগড়াছড়ি, ডিএমপি, ঢাকা, সিআইডি, ঢাকা জেলার ক-সার্কেল, নারায়নগঞ্জ জেলার বি-সার্কেলে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে খুলনা রেঞ্জে প্রায় ৬ বছর দায়িত্ব পালন করেন।
এসএম শফিউল্লাহ্ পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ২০১৮ সালের ১০ জুন খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ২০১৮ সালে তিনি পুলিশের সর্বোচ্চ সম্মাননা বিপিএম পদক পান।
এর আগে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ২০ তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে ২০০১ সালে নিয়োগপ্রাপ্ত হয়ে খুলনা বিএল কলেজে প্রভাষক (অর্থনীতি) হিসেবে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপন অনুসারে, কক্সবাজার এপিবিএন-১৬ এর অধিনায়ক তারিকুল ইসলামকে বান্দরবানের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এপিবিএন-১৪ এর অধিনায়ক নাইমুল হককে খাগড়াছড়ি এবং পুলিশ সদরদপ্তরের এআইজি মীর আবু তৌহিদকে রাঙামাটি জেলার এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে ঢাকা নগর পুলিশের (ডিএমপি) ডিসি মো. মাহফুজুল ইসলামকে কক্সবাজার জেলার এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে ঝালকাঠি জেলার এসপি করা হয়েছে।
খখ/মো মি


