“রাজনীতি বা ভোটের মাঠে ‘গণতন্ত্র মঞ্চ’র কোনো গুরুত্ব নেই”-ড. হাছান মাহমুদ

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণের সঙ্গে সম্পর্কহীন ও রাজনীতিতে পরিত্যক্ত ব্যক্তিবিশেষরা নিজেদের গুরুত্ব বাড়াতে ‘গণতন্ত্র মঞ্চ’ নামে যে সাত দলীয় জোট গঠন করেছে, রাজনীতি বা ভোটের মাঠে তার কোনো ‘গুরুত্ব নেই’।

thai foods

৯ আগষ্ট (মঙ্গলবার) রাজধানীর মিন্টো রোড নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নতুন এ রাজনৈতিক জোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘গণতন্ত্র মঞ্চ’ নামে সাত দলীয় একটি জোট গঠন হয়েছে দেখলাম। যারা এ জোট গঠন করেছে, তারা সবাই রাজনীতিতে পরিত্যক্ত ব্যক্তিবিশেষ এবং রাজনীতিতে গুরুত্বহীন হয়ে পড়েছে। তারা প্রত্যেকেই নানা দল করে, নানা ঘাটের পানি খেয়ে আজকের এ অবস্থায় এসেছেন এবং জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

তথ্যমন্ত্রী বলেন, এটি একটি গুরুত্বহীন জোট এবং ভোটের রাজনীতি বলুন বা দেশের সার্বিক রাজনীতি কোনো ক্ষেত্রেই তাদের কোনো ‘গুরুত্ব নেই’। তারা নিজেরা যেহেতু গুরুত্বহীন, তাই নতুন জোট গঠন করে নিজেদের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন মাত্র, অন্য কিছু না।

এর আগে সকালে মহাখালীতে পদ্মা সেতু নিয়ে ছেলেধরা গুজবের জের ধরে নির্মম হত্যাকাণ্ডের শিকার তাসলিমা বেগম রেনুর পরিবারের সঙ্গে দেখা করে তাদের আওয়ামী লীগের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এসময় তিনি বলেন, ২০১৯ সালে যখন পদ্মা সেতুর কাজ পুরোদমে শুরু হয় তখন বিএনপি-জামায়াত সারাদেশে গুজব ছড়ায়, ‘পদ্মা সেতুতে মানুষের রক্ত লাগবে, নরবলী দিতে হবে’। তসলিমা বেগম রেনু সেসময় বাচ্চাদের স্কুলে ভর্তি করতে গিয়েছিলেন। বিএনপি-জামায়াত সৃষ্ট গুজবের প্রেক্ষিতে তিনি নির্মমভাবে হত্যার শিকার হন। এ ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু তসলিমা বেগমই নন, বিএনপি-জামায়াতের গুজবের কারণে আরও অনেককে অসহায়ভাবে মৃত্যুবরণ করতে হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী রেনু বেগম হত্যার বিচারের বিষয়েও দলীয় সহায়তার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহাখালী থানা আওয়ামী লীগ সভাপতি মো. জসিম উদ্দিনসহ স্থানীয় নেতারা।

খখ/মো মি

আগেদায়িত্ব পালনের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের ২ সাংবাদিক হামলার শিকার, গ্রেফতার ৩
পরে“তেলের দাম বাড়লে গরিব মানুষের ওপর স্বাভাবিকভাবেই প্রভাব পড়ে”-অর্থমন্ত্রী