পুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন আইজিপি বেনজীর আহমেদ

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ নানা জল্পনা কল্পনার পর অবশেষে শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন আইজিপি বেনজীর আহমেদ। জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে আগামী সপ্তাহের প্রথম দিকে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

thai foods

এরইমধ্যে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন বলে পুলিশ সদর দফতরের একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ আগস্ট) তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। ২৮ বা ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন তিনি।

৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর দুই দিনের জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলে আরও রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক এআইজি মাসুদ আলম।

তবে ভিসার ক্ষেত্রে জুড়ে দেওয়া হয়েছে কিছু শর্ত। এতে বলা হয়েছে, পুলিশ মহাপরিদর্শক জাতিসংঘের নির্ধারিত কর্মসূচি ছাড়া অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২ দিনের ওই সম্মেলনে অংশ নেবেন বেনজীর আহমেদসহ ৬ সদস্যের প্রতিনিধি দল। ৩০ আগস্ট তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

গত বছরের ডিসেম্বর র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) ও বর্তমান আইজিপি বেনজীর আহমেদসহ ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র ও রাজস্ব বিভাগ।

খখ/মো মি

আগে“ওষুধের দোকানগুলো ২৪ ঘণ্টাই খোলা থাকবে”-স্বাস্থ্যমন্ত্রী
পরেশনিবার চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী