চা শ্রমিকদের নতুন মজুরি ১৭০ টাকা নির্ধারণ

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্কঃ চা-বাগান শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

thai foods

দৈনিক ৩০০ টাকা মজুরি বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা-বাগান মালিকপক্ষের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন (বিটিএ) করা বৈঠকে চা শ্রমিকদের নতুন মজুরি ১৭০ টাকা নির্ধারণ করলো সরকার।

শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার পর গণভবনে এ বৈঠক শুরু হয়। এতে দেশের বৃহৎ ১৩ চা বাগান মালিক উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জানান, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে চা শ্রমিকেরা অন্যান্য যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেগুলোও আনুপাতিক হারে বাড়ানো হবে। প্রধানমন্ত্রী চা শ্রমিকদের কাজে যোগদান করার আহ্বান জানিয়েছেন। তিনি শিগগিরই শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন বলেও আশ্বাস দিয়েছেন।

১২০ টাকা থেকে বৃদ্ধি করে দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে ৯ আগস্ট থেকে আন্দোলনে নামেন দেশের ১৬৬ চা-বাগানের দেড় লাখের বেশি শ্রমিক।

সেদিন থেকে চার দিন পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন তারা। এরপর গত ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য পুরোদমে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন চা-বাগানের শ্রমিকরা।

১৯ আগস্ট রাতে মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করার বিষয়ে একটি চুক্তি হলেও সেটি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চা-বাগানের শ্রমিকরা। এর মধ্যে কয়েক দফা প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও তা সমাধান হয়নি। মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে থাকা চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তার দাবি জানান শ্রমিকরা।

প্রশাসন থেকে শুরু করে চা শ্রমিক সংগঠনের নেতারা শ্রমিকদের কাজে যোগদান করতে নানা কৌশল ও বৈঠক করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ছাড়া কাজে যোগদান করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

খখ/মো মি

আগেআগামী ৫ সেপ্টেম্বর ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পরেকরোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৬