এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ভারতের শুভ সূচনা

thai foods

খাসখবর খেলা ডেস্কঃ দুবাইয়ে এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেট আর ২ বল হাতে রেখে হারিয়েছে ভারত।

thai foods

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২২ এর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ০৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করলো ভারত।

রবিবার (২৮ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় রোহিত শর্মা।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে বাবর আজমের পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে ০২ বল বাকি থাকতে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় কোহলিরা। দলের হয়ে ২৯ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন রাবিন্দ্র জাদেজা। অন্যদিকে ১৭ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। অভিষিক্ত নাসিম শাহর করা দ্বিতীয় বলে বোল্ড হন লোকেশ রাহুল। কাট করতে গিয়ে বল উইকেটে টেনে আনেন রাহুল (১ বলে ০)। এরপর বিরাট কোহলি, রোহিত শর্মা বেশ কয়েকবার পরাস্ত হলেও ভাগ্যগুণে আউট হওয়া থেকে বেঁচে যান দুজনই। তবে সে ধারাবাহিকতা বেশিক্ষন ধরে রাখতে পারেননি তারা। মোহাম্মদ নেওয়াজের বলে ধরাশায়ী হোন দুজনই। আউট হওয়ার আগে ১৮ বলে ১২ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে ৩৪ বলে ৩৫ রান করে সাজ ঘরে ফেরেন বিরাট কোহলি। তার আউটের পর মাঠে নামেন সূর্যকুমার যাদব। ১৮ বলে ১৮ রান করে নাসিম শাহর বলে আউট হন তিনি। সূর্যকুমারের আগে ব্যাট করতে নামা জাদেজার করা ২৯ বলে ৩৫ রান ও হার্দীক পান্ডিয়ার করা ১৭ বলে ৩৩ রানের উপর ভর করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

পাকিস্তানের পক্ষে ৩৩ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ নেওয়াজ। ২৭ রানে ২ উইকেট নেন নাসিম শাহ।

১৯তম ওভারে জোড়া উইকেট শিকার করা ভুবনেশ্বরই ছিলেন ভারতের পক্ষে সবচেয়ে সফল। ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন এই পেসার। ৩টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া।

খখ/মো মি

 

আগেবেগম খালেদা জিয়া আবারও হাসপাতালে
পরে“ফজলে রাব্বী মিয়ার মৃত্যু আওয়ামী লীগের জন্য অপূরণীয় ক্ষতি”-প্রধানমন্ত্রী