খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে

দায়িত্ব গ্রহণ করলেন এসএম শফিউল্লাহ বিপিএম। তিনি বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এস এম রশিদুল হক, পিপিএম-সেবা এর কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।
৫ সেপ্টেম্বর (সোমবার) সকালে নবনিযুক্ত পুলিশ সুপার হিসাবে যোগদান করেন এস. এম. শফিউল্লাহ্ বিপিএম।
এসময় চট্টগ্রাম জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুলেল অভ্যর্থনা জানান এবং ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
এর পূর্বে সকাল ৮ টায় নতুন পুলিশ সুপার
ও বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান।
এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার ও বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়কে সশস্ত্র অভিবাদন প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জাহাংগীর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) সুজন চন্দ্র সরকার, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোঃ এমরান আলী পিপিএমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার
এস এম শফিউল্লাহ বিপিএম এর
বাড়ি গোপালগঞ্জ জেলায়।
গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা এস এম শফিউল্লাহ ২৪ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ সার্ভিসে যোগ দেয়া পুলিশের এই কর্মকর্তা কিছুকাল শিক্ষকতাও করেছেন। ২০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে তিনি শিক্ষা ক্যাডার হিসেবে নিয়োগ পান। সেসময় খুলনা বিএল কলেজে অর্থনীতি বিভাগে কিছুকাল শিক্ষকতাও করেন তিনি।
পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ২০০৫ সালে ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন। এরপর এএসপি হিসেবে ১ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মহালছড়ি, খাগড়াছড়ি, ডিএমপি, ঢাকা, সিআইডি, ঢাকা জেলার ক-সার্কেল, নারায়নগঞ্জ জেলার বি-সার্কেলে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে খুলনা রেঞ্জে প্রায় ৬ বছর দায়িত্ব পালন করেন।
এসএম শফিউল্লাহ্ পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ২০১৮ সালের ১০ জুন খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ২০১৮ সালে তিনি পুলিশের সর্বোচ্চ সম্মাননা বিপিএম পদক পান।
এর আগে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ২০ তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে ২০০১ সালে নিয়োগপ্রাপ্ত হয়ে খুলনা বিএল কলেজে প্রভাষক (অর্থনীতি) হিসেবে কর্মরত ছিলেন।
৩ আগস্ট (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে গাজীপুর জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ (বিপিএম)কে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।
খখ/মো মি


