খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ প্রতারনার মামলায় চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ ইউনুসকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, বিজ্ঞ মহানগর হাকিম আদালত ০১, চট্টগ্রাম এর মামলা নং ৪২৫/২১ (কোতোয়ালি) এর বাদি নিজাম উদ্দিনের নিকট হতে ৩৮০০০০০ (আটত্রিশ লক্ষ) টাকা নিয়ে বিনিময়ে হোসাইন অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মোহাম্মদ ইউনুস ০৩টি চেক দেন এবং পরে আর টাকা ফেরত দেয়নি। ফলে ৪০৬/৪২০ ধারায় মামলা হয়।
মামলার রায়ের প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট হলে আসামী মোহাম্মদ ইউনুস(৫০) মহামান্য হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নেয়। পরে সিএমএম আদালতে জামিনের আবেদন করলে আদালত না মঞ্জুর করে আসামিকে জেলহাজতে প্রেরণ করেন।
প্রতারনার মামলার বাদি নিজাম উদ্দিন জানান, আসামি একজন আন্তর্জাতিক মানের প্রতারক।
আসামী মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অত্র মামলার বাদী ৬১৮০০০০০ (ছয় কোটি আঠার লক্ষ) টাকার আরো একটি চেক ডিজঅনার মামলা করেন।
মামলার সূত্রে জানা গেছে,
আসামী মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন ফল মন্ডির ব্যবসার সূত্র ধরে এবং সারের প্রজেক্ট আছে বলে বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে।
মোহাম্মদ ইউনুসের গ্রেপ্তার হওয়ার সংবাদে চট্টগ্রাম শহরসহ তার গ্রামের বাড়ি বোয়ালখালীতে সাধারণ জনগণ ও ক্ষতিগ্রস্ত লোকজন মিষ্টি বিতরণ করেন।
খখ/মো মি


