৬ ঘন্টার ব্যবধানে ইপিজেডে গৃহবধূ শামীমার হত্যাকারী কিবরিয়া জাফর গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম নগরীর ইপিজেডে গৃহবধূ শামীমা আক্তার (৪৩) খুনের ঘটনায় ৬ ঘন্টার ব্যবধানে হত্যাকারী কিবরিয়া জাফরকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ।

thai foods

এসময় তার কাছ থেকে লুট করা স্বর্ণের দুল, আংটি ও মোবাইল উদ্ধার করা হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) ইপিজেড থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপি পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সুলতানা।

তিনি বলেন, গতকাল (রোববার) ইপিজেড থানার নিউমুরিংয়ের একটি ভবনে শামীমা নামের এক নারীকে শ্বাসরোধে হত্যা করে হাত-পা বেঁধে মুখে কাপড় দিয়ে রেখে পালিয়ে যায় হত্যাকারী। এসময় তার বাসা থেকে ১২ আনা স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনার পর নিহতের ভাই মো. আজম বাদী হয়ে ইপিজেড থানায় মামলা দায়ের করেন।

উপকমিশনার শাকিলা সুলতানা বলেন, গ্রেপ্তার কিবরিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আর্থিক অস্বচ্ছলতার কারণে পূর্ব পরিকল্পিতভাবে গৃহবধূকে খুন করে স্বর্ণ ও মোবাইল নিয়ে যায়।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন, কিবরিয়া শনিবার রাত ২টার পর ভিকটিম শামীমার দরজায় নক করেন। পূর্ব পরিচিত ও পাশের ভাড়াটিয়া হওয়ায় শামীমা রুমের দরজা খুলে দেন। রুমে ঢুকেই কিবরিয়া তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এসময় তিনটি স্বর্ণের দুল, দুটি স্বর্ণের আংটি ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যান।

তিনি আরও বলেন, প্রতিবেশি জাফর কিবরিয়াকে সন্দেহজনকভাবে আটকের পর জিজ্ঞাসাবাদ করে হত্যাকান্ডের কারণ উদঘাটন করতে সমর্থ হই। কিবরিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
তার কাছ থেকে লুট করা স্বর্ণ-মোবাইলও উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের নিউমুরিং তক্তারপুল আবুল ফয়েজের বিল্ডিংয়ের পঞ্চম তলার ভাড়া বাসা থেকে শামীমা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শামীমা পটুয়াখালীর বাউফল থানার জামাল উদ্দিনের স্ত্রী। জামাল উদ্দিন রাঙ্গামাটি বিজিবিতে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

খখ/মো মি

আগেদ্বাদশ নির্বাচনের জন্য আরও ২ লাখ ইভিএম কিনতে যাচ্ছে ইসি
পরেআকবরশাহ থানা পুলিশের অভিযানঃ ৫ ডাকাত গ্রেপ্তার, বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার