১৬টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জামাত নেতা আনিস গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ ১৬টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জামায়াত নেতা মো. আনিছুর রহমান আনিস (৪৩)কে গ্রেফতার করেছে সিএমপির পাঁচলাইশ থানা পুলিশ।

thai foods

গত ১৪ সেপ্টেম্বর পাঁচলাইশ থানা এলাকার
হামজার বাগ হামজা খাঁ লেইন যুগী পাড়া হতে ‘টিম পাঁচলাইশ’ তাকে গ্রেফতার করে।

জামায়াত নেতা মো. আনিছুর রহমান আনিস পাঁচলাইশ থানাধীন হামজার বাগ এলাকার নুর আহমদ সওদাগর প্রকাশ নুরে রহমান মোহাম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দীন মজুমদার। তিনি বলেন, থানার অভিযান টিম গোপন সংবাদের ভিত্তিতে জামায়াত নেতা মো. আনিছুর রহমান আনিসকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ১১টি এজাহার নামিয় মামলায় ১৬ টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৬টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জামায়াত নেতা মো. আনিছুর রহমান আনিস ১৯৯৭ সাল হতে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় কর্মী (সাথী) ছিলেন। পরবর্তীতে ২০১০ সালে জামায়াত ইসলামীর সমর্থনে ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড হতে কাউন্সিলার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর হতে জামায়াত নেতা আনিস পাঁচলাইশ থানা এলাকায় সরকার বিরোধী কার্যক্রমসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। যার কারণে জামায়াত নেতা আনিসের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়। এরপর আনিস গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যায়। পরে দীর্ঘদিন বিদেশে অবস্থান করে। সম্প্রতি তিনি দেশে আসেন।

গ্রেফতারের পর তাকে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।

খখ/মো মি

আগেচট্টগ্রামের জোরারগঞ্জে কাভার্ডভ্যান-বাসের সংঘর্ষে ৪ জন নিহত
পরেভারপ্রাপ্ত সিইসি আহসান হাবীব খান