এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৩ হাজার ৮৬০ পরীক্ষার্থী

thai foods

খাসখবর শিক্ষা ডেস্কঃ ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিলেন ৩৩ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী।

thai foods

এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৬ হাজার ৬২৭ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ১০ হাজার ৯৫৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী ৬ হাজার ২৭৫ জন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

পরীক্ষার প্রথম দিন সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসির বাংলা, কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল ও এসএসসি ভোকেশনালের বাংলা-২ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিলের কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসিতে এবার মোট পরীক্ষার্থী ১৫ লাখ ৩০ হাজার ৮১৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১৮৮ জন। পরীক্ষায় অনুপস্থিত ১৬ হাজার ৬২৭ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী এক লাখ ৪৮ হাজার ২৩৮ জন। এর মধ্যে প্রথম দিন পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৪১ হাজার ৯৬৩ জন। পরীক্ষায় অনুপস্থিত ৬ হাজার ২৭৫ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২ লাখ ৬০ হাজার ১৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৪৯ হাজার ৬০ জন। পরীক্ষায় অনুপস্থিত ১০ হাজার ৯৫৮ জন।

উল্লেখ্য, কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এর মধ্যে মোট অংশ নিয়েছে ১৯ লাখ ৫ হাজার ২১১ জন। এসব পরীক্ষার্থী দেশের ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে একযোগে পরীক্ষায় অংশ নিয়েছে।

খখ/মো মি

আগেভারপ্রাপ্ত সিইসি আহসান হাবীব খান
পরেরানির শেষকৃত্যে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লন্ডনে