থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করলো বাংলাদেশ

thai foods

খাসখবর খেলা ডেস্কঃ থাইল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে টাইগ্রেসদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিটও।

thai foods

বিশ্বকাপে ‘কোয়ালিফাই’ করা কখনোই বাংলাদেশের জন্য বড় কোনও চ্যালেঞ্জ ছিল না। এর আগে তিনবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলেছিল। যার মধ্যে দুইবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্সআপ হয়ে বিশ্বমঞ্চে জায়গাও করে নিয়েছিল।

নিয়ম অনুযায়ী বাছাইপর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া বিশ্বকাপ খেলার যোগত্য অর্জন করবে। ওই হিসেবে বাংলাদেশ দলের এখন বিশ্বকাপ নিশ্চিত। ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াসহ ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বাছাইপর্বের সেমিফাইনালে আগে ব্যাট করে থাইল্যান্ডকে ১১৪ রানের লক্ষ্য দেয় লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশের ১১৩ রানের জবাব দিতে নেমে বেশ ভালোই এগুচ্ছিল থাইল্যান্ড নারী ক্রিকেট দল। নাত্থাকাম চান্থাম একপ্রান্ত আগলে রেখে যেভাবে এগুচ্ছিলেন তাতে বাংলাদেশীদের মনে ভয়ই ধরে গিয়েছিল হয়তো! তবে শেষের হাসি বাংলাদেশই হেসেছে। থাইল্যান্ডের বিপক্ষে ১১ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এই জয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো সালমা খাতুন, নিগার সুলতানা, রুমানা আহমেদদের। পাশাপাশি বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালও নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের।

নাহিদা আক্তার শিকার করেন চাইওয়াইর উইকেট। রিটায়ার্ড হার্ট হন চানিদা। ইনিংসের হাল ধরেছিলেন ওয়ানডাউনে নামা নাথাকান চানথাম। ইনিংসের শেষ দিকে গিয়ে সালমার শিকার হন তিনি। ৫১ বলে ৬৪ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। সালমা শিকার করেন রোজেনানের উইকেটও। ১০ রান করেন সরনারিন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১১৩ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। শুরুতে ধীর গতিতে এগিয়েছেন দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন। ১৭ বলে ১১ রান করে ফিরেছেন ফারজানা। দলীয় ৫২ রানে ৩৫ বলে ২৬ রান করে ফেরেন মুর্শিদা। দলীয় ৬৪ রানের মাথায় অধিনায়ক নিগার সুলতানা ২৪ বলে ১৭ রান করে ফিরলে চাপে পরে বাংলাদেশ।

তারপর ক্রিজে নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন ‍রুমানা আহমেদ। ২৪ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। শেষ দিকে রিতু মনি ১০ বলে ১৭ রান করে বাংলাদেশকে একশর ওপারে যেতে সাহায্য করেছেন।

থাইল্যান্ডের রোসেনান কানোহ, ফানিতা মায়া ও অন্নিচা কামচম্পু ১টি করে উইকেট নেন।

খখ/মো মি

আগেজাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত
পরেনোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, গৃহশিক্ষক রহিম রিমান্ডে