“৩ অক্টোবরের পর করোনা টিকার প্রথম ডোজ আর দেয়া হবে না”-স্বাস্থ্য অধিদফতর

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ আগামী ৩ অক্টোবরের পর করোনা টিকার প্রথম ডোজ আর দেয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

thai foods

শনিবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে (আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত) প্রথম ডোজের ভ্যাকসিন নিতে হবে। অন্যথায় পরে আর প্রথম ডোজ নেয়া যাবে না।

এর আগে, ১৭ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর হোটেল রেডিসন-ব্লুতে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখনও করোনা টিকার প্রথম ডোজ নেয়নি প্রায় ৩৩ লাখ মানুষ। এছাড়া, দ্বিতীয় ডোজ নেয়নি প্রায় ৯৪ লাখ মানুষ।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী করোনা টিকার বিশেষ ক্যাম্প শুরু হবে। ১ম, ২য় ও বুস্টার ডোজ টিকার এ বিশেষ ক্যাম্পেইন কার্যক্রম চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এরপর থেকে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেয়া বন্ধ হয়ে যেতে পারে।

এসময় আগামী ১১ অক্টোবর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হবে ৫ থেকে ১১ বছরের শিশুদের কোভিড টিকাদান কার্যক্রম শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

খখ/মো মি

আগেধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রী অদিতাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে কোচিং শিক্ষক রহিম
পরে“আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটেই ক্ষমতায় আসে”-প্রধানমন্ত্রী