পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবে মৃতের সংখ্যা বেড়ে ৬৭

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্কঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬৭ জনে।

thai foods

আজ (২৭ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মোট ৬৭ জনের লাশ উদ্ধার হয়েছে। ঘটনার দিন রোববার উদ্ধার হয়েছিল ২৪টি লাশ। গতকাল সোমবার উদ্ধার করা হয় ২৬টি লাশ।

স্বজনদের দাবি অনুযায়ী করা তালিকায় এখনো পাঁচজন নিখোঁজ। তাঁদের উদ্ধারে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

আজ মঙ্গলবার বিকেল চারটায় উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে খোলা তথ্যকেন্দ্রে এসব তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও ঘটনার তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায়।

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার হয়। তাঁরা হলেন শৈলবালা (৫১), সনেকা রানী (৫৫), হরিকিশোর (৪৫), শিল্টু বর্মণ (৩২), মহেন চন্দ্র (৩০), ভূমিকা রায় পূজা (১৫), আখি রানী, (১৫), সুমি রানী (৩৮), পলাশ চন্দ্র (১৫), ধৃতি রানী (১০), সজিব রায় (১০), পুতুল (১৫), কবিতা (৯), রত্না রানী (৪০) মালিন্দ নাথ বর্মণ (৫৬), মণিভূষণ বর্মণ (৪৬), মুনিকা রানী (৩৬)। উদ্ধার লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২০ শিশু, ৩০ জন নারী ও ১৭ জন পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে ঘটনার দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আটজনের মৃত্যু হয়েছে। বাকিদের লাশ মাড়েয়া আউলিয়ার ঘাট, দেবীগঞ্জ করতোয়া সেতু ও দিনাজপুরের খানসামা সেতু এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে।

খখ/মো মি

আগেকলড্রপে তিন গুণ ক্ষতিপূরণ পাবেন গ্রাহক, জানাবে এসএমএসে
পরেবাবুল আক্তার, সাংবাদিক ইলিয়াস হোসাইনসহ ৪ জনের বিরুদ্ধে পিবিআই প্রধানের মামলা