করোনায় মৃত্যু ১, শনাক্ত ৪১০

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ।

thai foods

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৮ হাজার ৫২৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৭৫ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খখ/মো মি

আগেসাহিত্যে নোবেল জিতলেন ফরাসি লেখক আনি আরনো
পরে“দলের একজন কাউন্সিলরও যদি চান তাহলে আমি দায়িত্ব ছেড়ে দেব”-প্রধানমন্ত্রী