“দলের একজন কাউন্সিলরও যদি চান তাহলে আমি দায়িত্ব ছেড়ে দেব”-প্রধানমন্ত্রী

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের নতুন কাউন্সিল সম্পর্কে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দলের একজন কাউন্সিলরও যদি চান তাহলে আমি দায়িত্ব ছেড়ে দেব। আমি চাই দলে নতুন নেতৃত্ব আসুক।’

thai foods

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে এক কথা বলেন তিনি।

রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশটা ছোট। রোহিঙ্গা শরণার্থী নিয়ে আমাদের যে সমস্যা, সেটা বিশ্বের কাছে তুলে ধরেছি। যেহতু আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছি। তাই তাদের ফেলে দিতে পারি না। আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা করেছি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর চেষ্টা করছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার লক্ষ্য ছিল ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, এই সুবর্ণজয়ন্তীতে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত।’

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়ে উল্লেখ করে তিনি বলেন, ‘২০০৮ এর নির্বাচন থেকে শুরু করে ২০২২ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এরমাঝে অনেক চড়াই-উৎরাই, খুন-খারাবি, অগ্নিসংযোগ থেকে শুরু করে অগ্নিসন্ত্রাস নানা কিছু ঘটেছে। তারপরও কিন্তু আমরা ক্ষমতায় ছিলাম বলে আজকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়। জাতিসংঘ সম্মেলনে যোগাদান ও যুক্তরাজ্য সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার দিবাগত রাত ১টা ১ মিনিটে ঢাকায় পৌঁছান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ওয়াশিংটনের স্থানীয় সময় রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশের সময় সোমবার ভোর সাড়ে ৪টা) দেশের উদ্দেশে যাত্রা করেন। ফেরার পথে লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় স্টানস্টেড বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি। দুই ঘণ্টার যাত্রাবিরতি দিয়ে সোমবার দিবাগত রাত ১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে রাষ্ট্রীয় সফরে গত ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় এবং রাজা তৃতীয় চার্লস আয়োজিত সিংহাসনে আরোহণ অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এরপর নিউ ইয়র্কের উদ্দেশে ১৯ সেপ্টেম্বর লন্ডন ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শেখ হাসিনা গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং এর ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সড়কপথে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

খখ/মো মি

আগেকরোনায় মৃত্যু ১, শনাক্ত ৪১০
পরেটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন