খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ সিএমপির সদরঘাট থানা পুলিশ দুই হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে। এই তরুণীর নাম ইসমত আরা। সে একজন পেশাদার ইয়াবা কারবারি।
শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে সদরঘাট থানাধীন কালী বাড়ির মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ইসমত আরা (২২) কক্সবাজার জেলার টেকনাফ থানার মোচনী রোহিঙ্গা ক্যাম্পের মৃত মো. আলমের মেয়ে।
সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.খাইরুল ইসলাম বলেন, শনিবার রাতে সদরঘাট থানাধীন কালী বাড়ির সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইসমত আরাকে ২ হাজার ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমত আরা জানায় দীর্ঘদিন ধরে সে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা এলাকার মোচনি রোহিঙ্গা ক্যাম্প থেকে কৌশলে ইয়াবা এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
গ্রেফতার ইসমত আরাকে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।
খখ/মো মি


