ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৪

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্কঃ দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়ে আরও ৭৩৪ জন হাসপাতালে ভর্তি রয়েছে।

thai foods

শনিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গেল ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) দেশে একদিনে সর্বোচ্চ ৭৬৫ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে বর্তমানে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮৮৯ জনে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭৩৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৬৮ জন এবং ঢাকার বাইরে ২৬৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন ৭৩৪ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৯ জনে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৮৯ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

খখ/মো মি

আগেঢাকায় এসেছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল
পরেআরও অধিক হারে জনবল নিতে ব্রুনাইয়ের সুলতানের প্রতি রাষ্ট্রপতির অনুরোধ