করোনায় মৃত্যু ৬, শনাক্ত ২৮৭

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন মারা গেছে। এসময়ে করোনায় শনাক্ত হয়েছেন ২৮৭ জন। গতকাল শনাক্ত ছিল ৩৮৯ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৪০৮ জন এবং শনাক্ত ২০ লাখ ৩২ হাজার ৮৩২ জন।

thai foods

মঙ্গলবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৬ দশমিক ৯৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৫৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৭৫ হাজার ৪০৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১১১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ১২০টি। এখন পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ৫৬ হাজার ৮১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৬ দশমিক ৯৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৫৯ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১৬ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের ৫ জন পুরুষ ও ১ জন নারী। তাদের ১ জন ঢাকায়, ২ জন চট্টগ্রামে, ২ জন রাজশাহীতে ও ১ জন ময়মনসিংহে অবস্থান করছিলেন।

খখ/মো মি

আগে“বিএনপিকে মোকাবিলা করতে যুবলীগ একাই যথেষ্ট”- তথ্যমন্ত্রী
পরে“১০ বছর বয়সী শেখ রাসেল হত্যা একটি কলঙ্ক”-সজীব ওয়াজেদ জয়