খাসখবর ধর্ম ডেস্কঃ শ্রীশ্রী শ্যামা পূজা উপলক্ষে সম্প্রতি হাটহাজারী উপজেলার সরকারহাট মির্জাপুর সোমপাড়াস্থ শ্রীশ্রী রক্ষাকালী মায়ের মন্দিরে এক মহতি ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহতি ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী রক্ষাকালী মায়ের মন্দির পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি বাবু রুবেল দে।
এতে প্রধান অতিথি ছিলেন
বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু আর.কে. দাশ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. বাবুল চন্দ্র নাথ, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ, চট্টগ্রাম উত্তর জেলার
সাধারণ সম্পাদক লায়ন শ্রী সম্পদ দে, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ, চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাওয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক অধ্যাপক শিমুল মুহুরি, গোল পাহাড় মহাশ্মশান কালী মন্দিরের যুগ্ম-সাধারন সম্পাদক লায়ন শ্রী মুনমুন দত্ত (মুন্না), শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা শ্রী অরবিন্দু চক্রবর্ত্তী, শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা শ্রী স্বপন গুহ।
ধর্মীয় আলোচনা সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রী রক্ষাকালী মায়ের মন্দির পরিচালনা পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক শ্যামল নন্দী।
এতে আরো বক্তব্য রাখেন শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দির পরিচালনা পরিষদের সহ-সভাপতি গোবিন্দ চন্দ্র নাথ, সাবেক ছাত্রনেতা কারু কাঞ্চন আচার্য্য।
খখ/মো মি


