খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ সিএমপির বন্দর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-বন্দর) শেখ শরীফ উজ জামান বলেছেন, এলাকাবাসীর সহযোগিতা ছাড়া শতভাগ আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।
তিনি এলাকার অপরাধী, সন্ত্রাসী ও মাদক
কারবারিদের ব্যাপারে তথ্য দিয়ে থানা পুলিশকে সহায়তা করার আহবান জানিয়েছেন।
পতেঙ্গা থানার বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে সিএমপির এডিসি-বন্দর
এ আহবান জানান।
গত ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১২টায় নেভাল রোডের চাইনিজ ঘাট এলাকায় অনুষ্ঠিত হয়েছে পতেঙ্গা থানার বিট পুলিশিং সভা।
এতে সভাপতিত্ব করেন পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর ।
সভায় মাদক নির্মূল, জুয়া ও ঘাটকেন্দ্রিক চাঁদাবাজি রোধ, সামাজিক সহিংসতা নিরসনসহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এলাকাবাসীর সহায়তা কামনা করা হয়।
খখ/মো মি


