পাঁচলাইশ মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ সিএমপির পাঁচলাইশ মডেল থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে।

thai foods

আজ (১৯ নভেম্বর) বেলা ১১টায় থানা মিলনায়তন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে এ সভা সফল ভাবে সম্পন্ন হয়।

এতে সভাপতিত্ব করেন পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দীন মজুমদার।

সভায় প্রধান অতিথি ছিলেন পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. বিল্লাল হোসেন পিপিএম।

এতে বক্তব্য রাখেন, পাঁচলাইশ মডেল থানার কমিউনিটি পুলিশং এর আহবায়ক মো.শামসুল আলম শামীম, পাঁচলাইশ মডেল থানার কমিউনিটি পুলিশং এর সদস্য সচিব আবু সাঈদ সেলিম, পাঁচলাইশ থানার বিভিন্ন বিটে সভাপতি ও সাধারণ সম্পাদক।

কমিউনিটি পুলিশং এর সভায় সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) ও থানার অফিসার ইনচার্জ (ওসি) এলাকায় মাদক দ্রব্য, চুরি, দস্যুতা, ছিনতাই, কিশোর গ্যাং, ইভ-টিজিং রোধকল্পে সচেতনতা মূলক বক্তব্য রাখেন।

খখ/মো মি

আগে“এলাকাবাসীর সহযোগিতা ছাড়া শতভাগ আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়”-এডিসি-বন্দর
পরেডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৯