চন্দনাইশে ২ জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশ চুরি ও মাদক মামলার ২ জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে।

thai foods

এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথকভাবে অভিযান চালিয়ে এই দুই জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ নভেম্বর বিকেলে সোয়া ৫টায় চন্দনাইশ থানাধীন মহাজন ঘাটা এলাকায় অভিযান চালিয়ে মো. ফারুকুল ইসলাম নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

চন্দনাইশ থানার বরকল ইউনিয়নের মৃত কবির আহমেদর পুত্র ফারুকুল আনোয়ারা থানা চুরি মামলায় ( নং ১১(০৮)২০১৯) ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিল। অভিযান পরিচালনা করেন এসআই হিরু বিকাশ দে।

আজ ২৫ নভেম্বর সকাল ৯টায় চন্দনাইশ থানাধীন সাতঘাটিয়া পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে মো. কামাল উদ্দিন নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

চন্দনাইশ থানার বরমা এলাকার মৃত খুইল্যা মিয়ার পুত্র কামাল চন্দনাইশ থানার মাদক মামলায় (নং ১৮(০৯)২০১৬) ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. নুরুল ইসলাম।

খখ/মো মি

আগেওয়াজ মাহফিলে রাজনৈতিক ও বিদ্বেষমূলক বক্তব্য বন্ধের নির্দেশনা
পরেবন্দরে ৫১ লক্ষ টাকা আত্মসাত মামলার আসামি গ্রেপ্তার