বন্দরে ৫১ লক্ষ টাকা আত্মসাত মামলার আসামি গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ সিএমপির বন্দর থানা পুলিশ ৫১ লক্ষ টাকা আত্মসাত মামলায় মেহেদী হাসান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।

thai foods

গত ২৪ নভেম্বর রাত সাড়ে ৩টায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় তার তৃতীয় স্ত্রীর বাসা হতে বন্দর থানার একটি টিম তাকে গ্রেপ্তার করে।

এবিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান। তিনি বলেন, ৫১ লক্ষ টাকা আত্মসাত মামলায় মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে ঢাকার আশুলিয়া হতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মেহেদী হাসান (৩৫) পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার ভবানিপুরের আবদুল হকের পুত্র। বর্তমানে সে বন্দর থানায় ২নং মাইলের মাথা কমিশনার গলিস্থ গাউছিয়া বিল্ডিং এর দ্বিতীয় তলায় ভাড়াটিয়া।

পুলিশ জানায়, মেহেদী হাসান বাংলাদেশ জাওয়াদ এন্টারপ্রাইজের স্টোর কিপার। প্রতিষ্ঠানের মালিক গত ২৪ নভেম্বর রাত ৮টায় স্টোর (গোডাউন) চেক করার সময় বিভিন্ন ব্যান্ডের প্রায় ৫২ লক্ষ (৫১ লক্ষ ৯৯ হাজার ৭শত ৭১) টাকা মূল্যের সিগারেট কম দেখতে পান। প্রাথমিক ভাবে সিগারেট বিক্রির অর্থ আত্মসাৎ বিষয়ে নিশ্চিত হয়ে মালিক বন্দর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকালে স্বাক্ষ্য-প্রমাণে সত্যতা পাওয়ায় বন্দর থানায় ইন্সপেক্টর (তদন্ত) মো. বাহার মিয়ার নেতৃত্বে একটি টিম ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় তার তৃতীয় স্ত্রীর বাসা হতে তাকে গ্রেপ্তার করে।

খখ/মো মি

আগেচন্দনাইশে ২ জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরেইপিজেডে নিখোঁজ শিশু আয়াতের খণ্ডিত মরদেহ উদ্ধার