চট্টগ্রাম সদরঘাট নৌ থানায় অজ্ঞাত নামা ব্যক্তির লাশ উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ অজ্ঞাত নামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

thai foods

নৌ পুলিশ জানায়, গত ২৫ নভেম্বর পৌঁনে ৬টার সময় সিএমপির কর্ণফুলী থানাধীন ৫নং ঘাটের দক্ষিনে, এস এ গ্রুপের কারখানার উত্তরে কর্ণফুলী নদীর পাড়ে পড়ে থাকা অবস্থায় মরদেহ টি পাওয়া যায়।

এবিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ। তিনি বলেন, সংবাদ পেয়ে ২৫ নভেম্বর পৌঁনে ৬টার দিকে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। মরদেহের পরনে কিছু ছিল না। মরদেহের মুখমন্ডল পচে গিয়ে কংকাল হয়ে গেছে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির নিখোঁজ সংবাদ থাকলে তারা চট্টগ্রাম সদরঘাট নৌ থানায় যোগাযোগ করতে পারেন। (ওসি সদরঘাট নৌ থানা – ০১৩২০-১৬৭৫৪০)।

খখ/মো মি

আগেগ্রুপ পর্বে আর খেলতে পারছেন না নেইমার
পরে“বঙ্গবন্ধু টানেলের ফলে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে”-প্রধানমন্ত্রী