বিএনপি নেতা রিজভী, আমান, সালাম, খোকন, শিমুল ও এ্যানি গ্রেফতার

thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ আগামী ১০ ডিসেম্বরকে সামনে রেখে নয়া পল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির অন্তত ছয় জন সিনিয়র নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে।

thai foods

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার আগে-পরে আটক হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, উত্তর কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমান, বিএনপির
যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।এছাড়াও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল কাদের জুয়েলসহ অন্তত ২০-২৫ জনকে আটক করে প্রিজনভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী আহমেদসহ অন্তত শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে আটক বা গ্রেফতারের কোনও সংখ্যা নিশ্চিত করা হয়নি।

বুধবার বিকাল তিনটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক বন্ধ করে দলটির নেতা-কর্মীদের জমায়েত হওয়ায় পুলিশ তাদের সরাতে গেলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। সকাল থেকেই নয়াপল্টনে কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। একপর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার এক পাশ বন্ধ হয়ে যায়। এ অবস্থায় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল নিক্ষেপ করে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপসহ রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় ১ জন নিহতসহ পুলিশ ও বিএনপির অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছেন।

খখ/মো মি

আগে“বিএনপি আইন অমান্য করলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা”-ডিএমপি কমিশনার
পরেডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৩