ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৩

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্কঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৫৩ জন।

thai foods

বুধবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে। আর এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৬০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৩০ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১২৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ১৭১ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৬৮৩ জন, আর বাকি ৪৮৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫৯ হাজার ৪৪৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫৮ হাজার ১৮ জন।

খখ/মো মি

আগেবিএনপি নেতা রিজভী, আমান, সালাম, খোকন, শিমুল ও এ্যানি গ্রেফতার
পরে“২০২৪ সালের জানুয়ারির জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই”-প্রধানমন্ত্রী