খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকা থেকে ১ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ মো. পারভেজ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর কোতোয়ালী থানার নিউ মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
১৮শ’ ইয়াবাসহ গ্রেফতার হওয়া পারভেজ কক্সবাজারের উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহজাহানের বাড়ীর আবদুল গফুরের ছেলে।
পুলিশ জানায়, ১২ ডিসেম্বর রাত পৌনে ১২টায় কোতোয়ালি থানার এসআই সুকান্ত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ
নিউমার্কেট মোড়ে চেকপোস্ট ডিউটি করাকালে আসামী মোঃ পারভেজ প্রঃ বাবুল কে ঘটনাস্থলে দাঁড় করিয়ে দেহ তল্লাশী করে। এতে তার কাছ থেকে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পুলিশ আসামী ও আলামত হেফাজতে নেয়।
পরে ধৃত আসামী পারভেজকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ইয়াবাগুলো কক্সবাজারের উখিয়া থেকে পাইকারী দামে কিনে এনেছিল। ঢাকায় নিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম রেলস্টেশনের দিকে যাচ্ছিল।
সিএমপি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির জানান, রাতে চেক পোস্টে তল্লাশী করার সময় পারভেজ নামে একজনকে ১৮ শ পিস ইয়াবাসহ পাওয়া যায়।
খখ/মো মি


