খাসখবর বিভাগীয় ডেস্কঃ মাগুরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম।
গত ১১ ডিসেম্বর মাসিক কল্যাণ ও
অপরাধ পর্যালোচনা সভায় মাগুরা জেলার পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা-পিপিএম-সেবা (বার), শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাব্বারুল ইসলামকে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য পুরস্কৃত করেন।
জানা গেছে, গত নভেম্বর-২০২২ মাসের
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং সার্বিক বিষয়ে সফলতা অর্জন করায় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাব্বারুল ইসলামকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও শ্রীপুর থানার এসআই (নিঃ) আশিক কুমার মালাকারকে শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, পুলিশ ইন্সপেক্টর মোঃ জাব্বারুল ইসলাম গত ২৯ সেপ্টেম্বর মাগুরা জেলার শ্রীপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। থানায় যোগ দেয়ার পর থেকে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ কর্মপন্থা অবলম্বন করেন। থানা এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং সহ সার্বিক বিষয়ে বিশেষ ভূমিকা পালন করেন। এতে তিনি সফলতা অর্জন করেন।
খখ/মো মি


