“মুক্তিযুদ্ধের বিজয় এখনো সংহত হয়নি”- ওবায়দুল কাদের

thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের বিজয় এখনো সংহত হয়নি, শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত আর অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

thai foods

তিনি বলেন, বিজয়ের একান্ন বছর পরও এ দেশকে এখনো সুষম করতে পারিনি। এখনো বিজয়কে উপভোগ করা যায় নি।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এখনো সাম্প্রদায়িক শক্তি জঙ্গিবাদী বিএনপি বিজয়কে নস্যাৎ করতে তৎপর। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান।

খখ/মো মি

আগেজাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পরে“বঙ্গবন্ধুকন্যার ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করাই আমাদের স্বপ্ন”-তথ্যমন্ত্রী