ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ১০৮

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্কঃ দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন ২৭২ জন। যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

thai foods

একই সময়ে আরও ১০৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৬২৯ জনে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ হিসাব করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৩১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ২৪৯ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬১ হাজার ৬২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৮২১ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৮০৮ জন চিকিৎসা নেন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৬০ হাজার ৭৭৭ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৩২২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২২ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

খখ/মো মি

আগে“বিএনপির ঘোষিত ২৭ দফা রূপরেখা ‘হাস্যকর স্টান্টবাজি’-ওবায়দুল কাদের
পরেবাংলাদেশ ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান