চন্দনাইশ থানা পুলিশের তৎপরতাঃ সাজা পরোয়ানাভূক্তসহ ৬ জন আসামি গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সিআর সাজা পরোয়ানাভূক্ত, সিআর পরোয়ানাভূক্ত ও নিয়মিত মামলার ৬ জন আসামিকে গ্রেফতার করেছে।

thai foods

এ বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সাজা পরোয়ানাভূক্তসহ ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ ডিসেম্বর রাতে চন্দনাইশ থানা পুলিশের পৃথক অভিযানে ১টি সিআর পরোয়ানাভূক্ত আসামী মোঃ ইউসুফ প্রঃ মদদী ইউসুফ (পিতা-মৃত বদিউল আলম, সাং-উত্তর হাশিমপর) ১টি সিআর পরোয়ানাভূক্ত আসামী আব্দুল গফুর, (পিতা-মৃত আবুল ফজল, সাং-মধ্যম হাশিমপুর, ৪নং ওয়ার্ড) এবং নিয়মিত মামলার আসামী মোঃ ইসমাইল (৩৫), মোঃ আরিফুল ইসলামকে (২৫) (উভয় পিতা-সিরাজুল ইসলাম, সাং-জাফরাবাদ, ০৮নং ওয়ার্ড, বৈলতলী ইউপি, সর্ব থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম) গ্রেফতার করা হয়।

গত ১৭ ডিসেম্বর রাতে চন্দনাইশ থানা পুলিশের অপর অভিযানে ১টি সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী তাসমিরা বেগমেকে (স্বামী-আব্দুল কাদের, মাতা-রিজিয়া বেগম, সাং-রহমান বাড়ী, রায়জোয়ারা, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম) গ্রেফতার করে।

এদিকে গত ১৮ ডিসেম্বর পবিত্র কোরআন শরীফ অবমাননার উদ্দেশ্যে ইচ্ছাকৃত ভাবে আসন ঘরের ভিতরে রেখে ভূয়া চিকিৎসক হিসেবে প্রতারনা করার অভিযোগে অণিমা দাশ (৫৫) (স্বামী-মৃত সুনিল দাশ, পিতা-মৃত শসবিন্দু দাশ, মাতা-মৃত পায়েল দাশ, সাং-উত্তর হাশিমপুর, দাশ পাড়া, ০১নং ওয়ার্ড, হাশিমপুর ইউপি, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম) নামে একজন মহিলা বৈদ্যকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ১টি পবিত্র কোরআন শরীফ উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উল্লেখিত আসামিদের যথাযথ আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

খখ/মো মি

আগেবাংলাদেশ ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান
পরে“বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না”- সিইসি