তৃতীয় বিয়ে করলেন ইমরান খানের স্ত্রী রেহাম খান!

thai foods

খাসখবর বিনোদন ডেস্কঃ তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তানের তেইরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। তার স্বামী মির্জা বিলাল বেগ যুক্তরাষ্ট্র প্রবাসী পাকিস্তানি মডেল ও অভিনেতা। যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

thai foods

রেহাম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সবাইকে এ খবর দিয়েছেন।শুক্রবার বিয়ের খবর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন ব্রিটিশ-পাকিস্তানি সাংবাদিক রেহাম খান। একাধিক ছবিও পোস্ট করেছেন তিনি।

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে রেহাম ও বিলালকে একে অপরের হাত ধরে রাখতে দেখা গেছে। বিয়ের আংটিও সেখানে তুলে ধরা হয়েছে।

ক্যাপশনে রেহাম লিখেছেন- সিয়াটলে অনাড়ম্বর অনুষ্ঠানে আমরা বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছি। মুসলিম ঐতিহ্য মেনে আমার স্বামী মির্জা বিলাল স্বর্ণের গহনা পরতে রাজি হননি।

বিয়ের সাজে স্বামীর হাত ধরে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেন- আমার আত্মার সঙ্গীকে পেয়েছি।

এ নিয়ে তৃতীয় বার বিয়ে করলেন ৪৯ বছর বয়সি রেহাম। ৩৬ বছর বয়সি বিলালেরও এটা তৃতীয় বিয়ে। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন বিলাল। সেখানে সিয়াটল শহরে খুব সাদামাটাভাবেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। টুইটারে বিয়ের ছবি পোস্ট করে রেহাম লিখেছেন, মির্জার বাবা-মা, আমার ছেলের উপস্থিতিতে সুন্দরভাবে সিয়াটলে বিয়ের অনুষ্ঠান হয়েছে। বর্তমানে করপোরেটে চাকরি করেন বিলাল। অতীতে পাকিস্তানে মডেল ছিলেন তিনি। সেই সঙ্গে বিভিন্ন শোয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিলালকে বিয়ের পর রেহাম বলেছেন, অবশেষে একজন মানুষকে পেলাম, যাকে ভরসা করা যায়।

১৯৯৩ সালে প্রথম বার বিয়ে করেছিলেন রেহাম। ইজাজ রেহমান নামে এক মনোরোগ বিশেষজ্ঞকে বিয়ে করেছিলেন তিনি। ২০০৫ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৪ সালে ইমরানের সঙ্গে বিয়ে হয় রেহামের। তাদের বিয়ে টিকেছিল মাত্র ১০ মাস। ২০১৫ সালে ইমরান ও রেহামের বিচ্ছেদ হয়। ২০১৮ সালে ‘রেহাম খান’ নামে একটি আত্মজীবনী প্রকাশ করেছিলেন ইমরানের সাবেক এই স্ত্রী। যেখানে ইমরানের সঙ্গে তার বিয়ের কথা তুলে ধরা হয়েছে।

রেহামের প্রথম স্বামী মনোরোগ বিশেষজ্ঞ ইজাজ রেহমান। তারা ১৯৯৩ সালে বিয়ে করেন। ২০০৫ সালে তাদের বিচ্ছেদ হয়। প্রথম সংসারে রেহামের তিন সন্তান রয়েছেন, সবাই যুক্তরাজ্যে থাকেন।

খখ/মো মি

আগেচট্টগ্রামে জামায়াতের আমিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৯ জন
পরে“বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক”-তথ্যমন্ত্রী