“মানুষের ভাগ্য নিয়ে আর কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে সেটাই আমাদের লক্ষ্য”-প্রধানমন্ত্রী

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।

thai foods

সোমবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের নতুন সভাপতিমণ্ডলীর প্রথম সভার সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এর আগে আজ সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সভাটি শুরু হয়।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটির ১৭ জন প্রেসিডিয়াম সদস্য। দলটির সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। এই সভায় সভাপতিমণ্ডলীর সদস্যরা দলের কার্যনির্বাহী সদস্যদের মনোনয়ন দেবার কথা ছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বৈঠকে উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্ল্যাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি।

খখ/মো মি

আগেডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১০৬
পরেমাশরাফি বিন মর্তুজা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক