খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ সিএমপির সদরঘাট থানা পুলিশ ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গত ২৭ ডিসেম্বর পৌনে ৭টায় সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ী ১৬৫ নুরুল হক মাস্টার লেইন লতিফ মঞ্জিলে আসামিদের বাসা থেকে মাদক উদ্ধার ও গ্রেফতার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো খায়রুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ‘অভিযান টিম’ ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ২৭ ডিসেম্বর পৌনে ৭টায় থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ী ১৬৫ নুরুল হক মাস্টার লেইন লতিফ মঞ্জিলের সামনে অভিযান চালায়। এসময় আবুল বশর (৪৫), মোঃ আব্দুল গালিবকে (১৯) আটক করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী
আসামীদের বাসা ও তাদের কাছ থেকে পৃথক ভাবে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ অভিযানের নেতৃত্বে ছিলেন সদরঘাট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই মোঃ রুহুল আমীন।
আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আসামীরা হলেন মোঃ আবুল বশর (৪৫), পিতা-মৃত আব্দুল বাকী সওদাগর, মাতা-মৃত ছকিনা খাতুন। মোঃ আব্দুল গালিব (১৯), পিতা-মোঃ আবুল বশর, মাতা-মোছাম্মৎ আইরিন পারভীন। সর্ব সাং
১৬৫ লতিফ মঞ্জিল, নুরুল হক মাস্টার লেইন, পূর্ব মাদারবাড়ী, দারোগার হাট রোড, সদরঘাট, চট্টগ্রাম।
খখ/মো মি


