রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন। অসীম বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পান।

thai foods

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেড শেষে তাঁকে পদক পড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে ১১৫ জন পুলিশ কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হয়েছে। এছাড়া ৪৫৮ পুলিশ সদস্যকে আইজি’জ ব্যাজ দেওয়া হয়।

এর আগে প্যারেডের অভিবাদন মঞ্চে প্রধানমন্ত্রীকে সালাম জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

জানা গেছে, বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর এবং ২০২২ সালের জানুয়ারি মাস টানা তিনবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি’র স্বীকৃতি পান।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, আমি নৈতিক আর্দশ ও দেশপ্রেম নিয়ে পেশাগত দায়িত্ব পালন করি। পিপিএম পদক আমাকে আমার পেশাগত দায়িত্ব ও কর্তব্যের প্রতি বিশ্বাস ও আত্মশক্তি বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য,কক্সবাজার জেলার রামু উপজেলার কৃতি সন্তান ওসি কামাল উদ্দিন ২০০৭ সালে সাব-ইন্সপেক্টর হিসেবে পুলিশে যোগ দেন। ২০১৬ সালে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হন। ২০২১ সালের ১৩ অক্টোবর ওসি হিসেবে যোগদান করেন বাঁশখালী থানায়।

খখ/মো মি

আগেসারাদেশে শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে
পরেআইজি ব্যাজ পদক পেলেন খুলশী থানার এস আই আনোয়ার হোসেন