আইজি ব্যাজ পদক পেলেন খুলশী থানার এস আই আনোয়ার হোসেন

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ আইজি ব্যাজ (পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ পদক) পেয়েছেন খুলশী থানার এস আই আনোয়ার হোসেন। উত্তম ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এ পদক পান।

thai foods

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে তাকে ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

২০২২ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এস আই আনোয়ার হোসেনকে বার্ষিক এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।

এস আই আনোয়ার হোসেন বলেন, আমি সর্ব প্রথমে মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। প্রতিটি পুরস্কার মানুষকে ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। এ পুরস্কার প্রাপ্তিতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা (পিপিএম বার), সাবেক ওসি শাহিনুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান, অপারেশন অফিসার এসআই জোবায়ের মৃধা স্যারসহ খুলশী থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের প্রতি।

খখ/মো মি

আগেরাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন
পরেটানা ১৪ বছর পূর্তিতে আওয়ামী লীগ সরকার!