খাসখবর গণমাধ্যম ডেস্কঃ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২৩-২০২৪
সেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে ইন্দ্রজিৎ কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক পদে কাজী বোরহান উদ্দিন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনটির নিজ কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।
কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাসিম সিকদার, জহির উদ্দিন আহাম্মেদ সাইমন।
এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন বাদল, বাবুল তালুকদার। কোষাধ্যক্ষ পদে আব্দুল আজিজ ফারুকী। সাংগঠনিক সম্পাদক পদে মোবারক হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবদুল্লাহ আল মমীন, দপ্তর সম্পাদক মো.রফিকুল ইসলাম। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম খোকন সিকদার নির্বাচিত হয়েছেন। এছাড়া আরও নির্বাহী সদস্যরা আল আমিন লিয়ন, মো. মহুবার রহমান, মশিউর রহমান সুমন ও এস এ মাসুদ।
খখ/মো মি


