খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ সিএমপির ইপিজেড থানা পুলিশ দুর্ধর্ষ সন্ত্রাসী, ছিনতাই, মাদক ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ সাইফুদ্দিন প্রঃ ভেন্ডাইয়া (৪০) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে। এসময় তার হেফাজত হতে ১টি দেশীয় তৈরী একনালা এল.জি, ৩ রাউন্ড কার্তূজ উদ্ধার করা হয়।
গত ৯ জানুয়ারি রাতে ২নং মাইলের মাথা এলাকা হতে টিম ইপিজেড তাকে অস্ত্রসহ গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম। তিনি বলেন, টিম ইপিজেড পেশাদার দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ সাইফুদ্দিন প্রঃ ভেন্ডাইয়া (৪০)কে অস্ত্রসহ গ্রেফতার করে। সন্ত্রাসী ভেন্ডাইয়া ইপিজেড এলাকায় গার্মেন্টস কর্মীদের কাছে আতঙ্কের নাম। তার বিরুদ্ধে ছিনতাই, মাদক ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার গ্রেফতার পরোয়ানা রয়েছে।
পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন ২নং মাইলে মাথা শাহজাহানের ঘরের পূর্ব পাশে পরিত্যক্ত টিনের এক চালা ঘরে অভিযান চালায়। এসময় টিনের ঘরের ভেতর হতে পেশাদার সন্ত্রাসী মোঃ সাইফুদ্দীন প্রকাশ ভেন্ডাইয়া (৪২) কে একটি দেশীয় তৈরী একনালা এল.জি, (যার ট্রিগার সংযুক্ত, কাঠের বাটসহ লম্বা অনুমান ১৫ ইঞ্চি) সহ গ্রেফতার করা হয়।
আসামি সাইফুদ্দীনের বিরুদ্ধে বন্দর, পতেংগা ও ইপিজেড থানায় ছিনতাই, মাদক, অস্ত্র মামলাসহ একাধিক মামলা ও পরোয়ানা রয়েছে।
আসামির নাম মোঃ সাইফুদ্দীন প্রকাশ ভেন্ডাইয়া (৪২) পিতা- মোঃ ইউনুছ, মাতা- ছেমনা খাতুন, সাং- এম আলী নগর, ইউনুছ তৈয়বীর বাড়ী, ব্যরিস্টার কলেজ রোড, ৩৯ নং ওয়ার্ড, থানা-ইপিজেড, সিএমপি, চট্টগ্রাম।
খখ/মো মি


