তথ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করায় চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বিরুদ্ধে অপপ্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে চট্টগ্রামে।

thai foods

দেশের বাইরে থেকে ফেসবুক ও ইউটিউবে ‘লন্ডন বাংলা চ্যানেল’ নামে একটি পেইজ ও চ্যানেল থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপিকে জড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে নানা ধরনের মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন একটি স্বার্থান্বেষী মহল। পেইজটির এডমিন আবদুর রব ভুট্টো (প্রকাশ : এ.আর.ভুট্টো)।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে চট্টগ্রামের চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন নগরীর পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা।

মামলায় আবদুর রব ভুট্টো ও তার পরিচালিত চ্যানেল ‘লন্ডন বাংলা চ্যানেল’কে আসামি করা হয়।

বুধবার (১১ জানুয়ারি) রাতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) এর চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ (১)(ক)(খ)/ ২৬(৩)/ ২৯(২)/ ৩১(৩)/ ৩৫(২) ধারায় মামলাটি রুজু করা হয়।

এই বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর কাদের মজুমদার।

ওসি মঞ্জুর কাদের মজুমদার বলেন, বিদেশে থেকে তথ্যমন্ত্রীর বিরুদ্ধে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অপপ্রচার করায় মাসুদ রানা বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করে। ‘মামলাটি পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে। দেশবিরোধী অপপ্রচার ও গুজব রটনাকারীদের শনাক্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।’

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘লন্ডন বাংলা চ্যানেল’ নামে একটি পেইজ খুলে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে বসে আবদুর রব ভুট্টো দীর্ঘদিন ধরে নানা ধরনের দেশ বিরোধী অপপ্রচার ও গুজব রটাচ্ছেন। সম্প্রতি দেশের জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে আমার প্রিয়নেতা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে জড়িয়ে অসত্য ও মিথ্যা তথ্য দিয়ে ভিডিও তৈরি ফেসবুক ও ইউটিউবে প্রচার করেন। উদ্দেশ্য প্রণোদিত ভিডিওটি আবার আবদুর রব ভুট্টো নিজের আইডি এবং আরও নয়টি ফেসবুক লিংক থেকে পোস্ট ও শেয়ার করেন।

বাদী মাসুদ রানা বলেন, এসব অপপ্রচারে আমিসহ আমাদের নেতা তথ্যমন্ত্রীর হাজার হাজার কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে ও দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিদেশে বসে দেশের সম্মানীয় ব্যক্তিদের নিয়ে এ ধরণের অপপ্রচার ও সম্মানহানি করে গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে তিনি মামলা করেছেন বলে জানান। একই উদ্দেশ্যে এসব মিথ্যা ভিডিও লাইক, শেয়ার ও কমেন্টকারীদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

খখ/মো মি

আগে“জনবিচ্ছিন্ন নেতারা আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন না”-প্রধানমন্ত্রী
পরেসদরঘাট থানা পুলিশের অভিযানঃ মাদকসহ ৬ জন আসামি গ্রেফতার