দায়িত্ব নিলেন চান্দগাঁও থানার নতুন ওসি খায়রুল ইসলাম

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. খায়রুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেছেন।

thai foods

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) চান্দগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিবুর রহমানের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খায়রুল ইসলামকে চান্দগাঁও থানায় ওসি হিসেবে পদায়ন করে। অপরদিকে সিএমপির নগর বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মো. গোলাম রব্বানীকে সদরঘাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়।

উল্লেখ্য, পুলিশ পরিদর্শক খায়রুল ইসলামকে গত ১৬ মে সদরঘাট থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছিল। তিনি সদরঘাট থানায় ৮ মাসের অধিক সময় সফলতার সাথে দায়িত্ব পালনের পর চান্দগাঁও থানার ওসি হিসাবে পদায়িত হলেন। সদরঘাট থানায় যোগ দেওয়ার আগে তিনি বায়েজিদ বোস্তামি থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

খখ/মো মি

আগেখুলশী থানা পুলিশের জালে ধরা পড়ল এক বহু রুপি ধর্ষক
পরেপটিয়ায় ধলঘাট বুড়াকালী মন্দিরে চুরি যাওয়া স্বর্ণালংকার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার