সদরঘাট নৌ থানা পুলিশের অভিযান, ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ নগরীর কোতোয়ালি থানাধীন ফিসারিঘাট থেকে এক মণের অধিক (৫০ কেজি) বিক্রি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ।

thai foods

নৌ পুলিশ জানায়, আজ মংগলবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার সময় নগরীর কোতোয়ালি থানার ফিসারিঘাট এলাকায় নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির সংবাদ পেয়ে সদরঘাট নৌ থানার এসআই মো. আবুল কাশেমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। অভিযানের সংবাদ পেয়ে জাটকা ইলিশ বিক্রেতারা পালিয়ে যায়। এসময় ফিসারিঘাট এলাকা হতে মালিক বিহীন অবস্থায় ৫০ কেজি বিক্রি নিষিদ্ধ জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। পরে মৎস্য কর্মকর্তাকে অবহিত করে আইনানুগ পন্থায় জব্দকৃত জাটকা ইলিশ মাছ গুলো স্থানীয় অসহায়, গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

এবিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ। তিনি বলেন, সংবাদ পেয়ে আজ মংগলবার (৭ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১০ টার ফিসারিঘাট এলাকা হতে ৫০ কেজি বিক্রি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করে সদরঘাট নৌ থানার বিশেষ টিম। পরে মৎস্য কর্মকর্তাকে অবহিত করে অসহায়, গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি বলেন, মৎস্য সম্পদ রক্ষায়, বিশেষ করে ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষে নৌ থানা পুলিশ এজাতীয় অভিযান অব্যাহত রেখেছে। গত সপ্তাহে জাটকা ইলিশ মাছ বিক্রির দায়ে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

খখ/মো মি

আগেতুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত প্রায় ৬ হাজার
পরেবিয়ে করলেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ-কিয়ারা