খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় ১ জন আসামী, জিআর-সিআর পরোয়ানাতূক্তসহ ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ধর্ষণ মামলার আসামি, জিআর-সিআর পরোয়ানাতূক্তসহ ৯ জন আসামীকে গ্রেফতার করেছে ‘টিম চন্দনাইশ’র অফিসারগণ।
পুলিশ জানায়, রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় ১ জন আসামী আরাফাত হোসেন প্রঃ নয়ন (১৯)কে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া আরাফাত চন্দনাইশ থানার হাশিমপুর ইউনিয়নের
জাকের হোসেনের ছেলে।
পৃথক অভিযানে হাজীর পাড়া এলাকা হতে জিআর পরোয়ানাভুক্ত আসামী-মোঃ শহিদুল ইসলাম প্রঃ সোহেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল চন্দনাইশ থানার ২ নং ওয়ার্ডের হাজিরপাড়ার বেট্রা সওদাগরের বাড়ীর হাবিবুর রহমানের ছেলে।
গত ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে চন্দনাইশ থানা পুলিশ দোহাজারী বটতল ও উত্তর মুরাদাবাদ এলাকা হতে জিআর পরোয়ানাভূক্ত আসামী-মোঃ নুরুল ইসলাম ও সিআর পরোয়ানাভূক্ত আসামী শহিদুল আলমকে গ্রেফতার করে।
গ্রেফতার নুরুল ইসলাম দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের বটতল এলাকার মৃত নুরুচ্ছাফার ছেলে এবং শহিদুল আলম উত্তর মুরাদাবাদের মোঃ জহির আলমের পুত্র।
গত ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে পৃথক সময়ে পৃথক অভিযানে জিআর পরোয়ানাভূক্ত ১ জন, ২ টি সিআর পরোয়ানাভূক্ত আসামী ১ জন এবং নিয়মিত মামলার ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আসামীরা হলেন, জিআর পরোয়ানাভূক্ত মোঃ জয়নাল আবেদীন প্রঃ জলিল আহমদ লেদু, ২টি সিআর পরোয়ানাভূক্ত আসামী-উৎপল কুমার নাথ, নিয়মিত মামলার এজাহারনামীয় আসামী নাজিম উদ্দিন, মোঃ রাজীব (১৯), আকতার হোসেন জুয়েল
(২৭)।
আসামীদের যথাযথ আইনী প্রক্রিয়া শেষে
বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
খখ/মো মি


