তৃণমূল বিএনপির সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: তৃণমূল বিএনপির সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

thai foods

রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

নাজমুল হুদার অফিস সহকারী মো. কামরুল এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত সাড়ে দশটার দিকে ডাক্তার স্যারকে মৃত ঘোষণা করেছেন। স্যারের সহধর্মীনি ও দুই মেয়ে বর্তমানে হাসপাতালে রয়েছেন।

বিএনপি গঠনের সময়ই তিনি দলটিতে যুক্ত হন নাজমুল হুদা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাকে দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে নিয়েছিলেন। এরপর খালেদা জিয়াও বিএনপির স্থায়ী কমিটিতে রেখেছিলেন হুদাকে। ১৯৯১ সালে ও ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন। মাঝে একবার দল থেকে বহিষ্কৃত হয়ে পুনরায় ফিরেছিলেন তিনি।

তবে ২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে বিএনএফ নামে নতুন দল গঠন করেন তিনি। পরে সেই দল থেকে তাকেই বহিষ্কার করে ২০১৪ সালে এমপি হন দলটির প্রতিষ্ঠাকালীন প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ। এরপর বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দুটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়েন হুদা। তাতে সফল না হওয়ার পর নির্বাচন কমিশন থেকে সবশেষ নিবন্ধিত রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন দল প্রতিষ্ঠাতা করেন নাজমুল হুদা। মৃত্যুর আগ পর্যন্ত দলটির সভাপতি ছিলেন তিনি।

খখ/মো মি

আগেচন্দনাইশ থানা পুলিশের অভিযান, ধর্ষণ মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ৯
পরেআজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী