চট্টগ্রামের চান্দগাঁওয়ে অগ্নিকাণ্ড

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন শরাফাতউল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন আদিল সার্ভিসিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

thai foods

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের সময় শরাফাতউল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন আদিল সার্ভিসিং সেন্টারে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম।
তিনি বলেন, চান্দগাও থানাধীন শরাফাতউল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন আদিল সার্ভিসিং সেন্টারে ২২ ফেব্রুয়ারি রাত ১টা ১৫ মিনিটের সময় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। থানার মোবাইল টিম নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। ক্ষয় ক্ষতির পরিমান ও হতাহতের সংখ্যা জানা যায় নি।

তিনি আরও বলেন, দোকানটিতে বেশ কিছু গ্যাস সিলিন্ডার থাকায় কিছুটা ঝুঁকি রয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামের আন্দরকিল্লায় মার্কেটে অগ্নিকাণ্ড, নিহত ১
পরে২৭ এপ্রিল চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন