২৭ এপ্রিল চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন

thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) একাদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ২৭ এপ্রিল এ আসনে ভোটের তারিখ নির্ধারণ করেছে ইসি।

thai foods

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপির মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) একটানা ভোটগ্রহণ হবে। তবে কেন্দ্রে কোনো সিসি ক্যামেরা থাকবে না।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে কমিশন বৈঠক শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। নির্বাচন ভবনে ১৫ তম কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ সব তথ্য জানান।

এর আগে, বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোয়পত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ। মনোনয়ন বাছাই ২৯ মার্চ।মনোনয়নপত্র আবেদন প্রত্যাহার ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৬ এপ্রিল। এ ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মৃত্যুবরণ করেন। যিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। একাদশ সংসদেই এই আসনটি আরও একবার শূন্য হয়েছিল। যার ফলে বোয়ালখালী-চান্দগাঁও এলাকার ভোটাররা একাদশ সংসদেই তৃতীয়বারের মতো জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন।

মহাজোটের শরিক হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ নেতা মইন উদ্দিন খান বাদল ২০১৮ সালের সংসদ নির্বাচিত হন। কিন্তু ২০১৯ সালের ৭ নভেম্বর মৃত্যুবরণ করায় আসনটি শূণ্য হয়। পরবর্তীতে ২০২০ সালের ১৩ জানুয়ারির উপ-নির্বাচনে জয়ী হয়ে সংসদে আসেন মোছলেম উদ্দিন আহমদ। তবে ১৯৯৬ ও ২০০১ সালে পটিয়া থেকে নৌকা প্রতীকে সংসদ নির্বাচন করে অল্প ভোটে পরাজিত হয়েছিলেন।

খখ/মো মি

আগেচট্টগ্রামের চান্দগাঁওয়ে অগ্নিকাণ্ড
পরে“ভাষা ও সংস্কৃতির বিকৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন”-তথ্যমন্ত্রী