চট্টগ্রামে মা’র সাথে রাগ করে বাসা থেকে বের হয়েই গণধর্ষণের শিকার কিশোরী, ৩ ধর্ষক গ্রেফতার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: মা’র সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে গণধর্ষণের শিকার হয়েছেন ১৪ বছর বয়েসী সপ্তম শ্রেণীর এক ছাত্রী। এ ঘটনায় জড়িত ৩ জন ধর্ষণকারীকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

thai foods

এ ঘটনাটি ঘটেছে গত ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতে চট্টগ্রামে মহানগরীর চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা আব্দুল রহমান সড়ক ভূতের ভিটা কাইয়ুম কলোনীতে।

পুলিশ জানায়, ২১ ফেব্রুয়ারি রাত ৮ টার সময়
মোহরা এএলখান উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রী তার বাবা মা’র সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। বাসা হতে বের হয়ে চান্দগাঁও থানাধীন মৌলভী বাজার এলাকায় এসে পথ হারিয়ে ফেলে। মৌলভী বাজার এলাকায় ওই কিশোরীকে একা দেখতে পেয়ে দিবাগত রাত ১২ টার সময় মোঃ রাসেল প্রঃ হিজড়া রাসেল, মোঃ জাহেদুল ইসলাম ইমন, মোঃ সুমন কিশোরীটিকে তার মায়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা আব্দুল রহমান সড়ক ভূতের ভিটা কাইয়ুম কলোনীর ০২নং রুম নিয়ে যায়। ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে ১ টা থেকে ভোর পৌনে ৫ টা পর্যন্ত আসামিরা পালাক্রমে কিশোরীকে গণধর্ষণ করে। পরে সকল বেলা তাকে বাসা থেকে বের করে দেয়।

পাশবিক নির্যাতনের শিকার এই কিশোরী সকল বেলা অসুস্থ অবস্থায় তার স্কুলের কাছে গেলে স্কুলের শিক্ষিকা বিষয়টি জেনে চান্দগাঁও থানাকে
অবহিত করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এই তিন ধর্ষককে গ্রেফতার করে।

এবিষয়ে ‘খাসখবর নিউজ’কে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, খাইরুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরে ‘টিম চান্দগাঁও’ অভিযানে নামে। দ্রুততম সময়ে এই তিন ধর্ষণকারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।

আসামীরা হলো মোঃ রাসেল প্রঃ হিজড়া রাসেল (২৭), (পিতা-মজিবুর রহমান, মাতা-রবিজা বেগম, সাং-নোয়াপাড়া, পল্লান পাড়া, কসাই সরুত আহাম্মদ এর বাড়ী, ৫নং ওয়ার্ড, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-মধ্যম মোহরা ভূতের ভীটা, কাইয়ুম কলোনী, ০২নং রুম, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম)।

মোঃ জাহেদুল ইসলাম ইমন (৩০), (পিতা-মৃত জাফর আহাম্মদ, মাতা-নুর জাহান বেগম, সাং-জলদী, পূর্ব মিঞাগো বাড়ী, বাগিচা পাড়া, পোঃ জলদী, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে মোহরা পাঁচতলা, মামুন কলোনী, ৫নং রুম, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম)।

মোঃ সুমন (৩০), (পিতা-মৃত মোঃ হারুন, মাতা-পারভীন আক্তার, সাং-কুতুবভোর, জাহাঙ্গীর হাওলাদার বাড়ী, ১৮নং ওয়ার্ড, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, বর্তমানে-০৮নং জানালী রেল স্টেশন, জসিম কলোনীর ৪নং রুম, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম)।

খখ/মো মি

আগে“বিদেশিদের কাছে তদবির করে ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নেই”-প্রধানমন্ত্রী
পরেহেরে গেলেন আইএস বধূ শামিমা খান!